বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

ইরানে বিক্ষোভে নিহত ১২ হাজার মানুষ

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৬, ১৩:৩১:৩৭

96
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, প্রায় ২০ হাজার বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) জানিয়েছে, পূর্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল তার চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি। ধীরে ধীরে টেলিফোন সংযোগ সচল হওয়ায় এখন সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা দুটি সূত্রে বলা হয়েছে, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, তবে এটি ২০ হাজার পর্যন্ত হতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পার্লামেন্টে জানান, তাদের ধারণা অনুযায়ী ইরানে বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত হয়েছেন, তবে বাস্তব সংখ্যা ধারণার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হলেও ইরানের বাইরে কেউ ফোন করতে পারেননি। তবে সিবিএসের একটি সূত্র বাইরে খবর পাঠাতে পেরেছেন। সূত্রটি জানিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন, হাসাপাতাল ও চিকিৎসকদের সূত্রের মাধ্যমে নিহতের সংখ্যা খুঁজে বের করছে। এসবের ওপর ভিত্তি করে তারা ধারণা করা হচ্ছে, বিক্ষোভে অন্তত ১২ হাজার মানুষের প্রাণ গেছে। যা ২০ হাজার পর্যন্ত হতে পারে।

একই সূত্র আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা আহতদের পরিচয়সহ অন্যান্য তথ্য সংগ্রহ করছে।

লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারাও ১২ হাজার বিক্ষোভকারীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ওয়াশিংটনের একটি সূত্র তার ইরানের সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, গত কয়েকদিনের বিক্ষোভে ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ইরানে গত পাঁচ দিন ধরে কোনো ইন্টারনেট সংযোগ নেই। এতে করে হতাহতের সংখ্যা নিজেরা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সিবিএস।

তবে তারা কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। এরমধ্যে একটিতে দেখা যাচ্ছে, তেহরানের উপকণ্ঠের একটি হাসাপাতালের মর্গে প্রায় ৪০০ মরদেহ রয়েছে। চিকিৎসকরা মরহেদের ক্ষত নিরূপণ করছেন। এ সময় অনেককে প্রিয়জনের মরদেহ খুুঁজতে দেখা যায়। এ ছাড়া, অন্যান্য হাসপাতালগুলোও মরদেহে ঠাসা ছিল।

সূত্র: সিবিএস

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন