বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

নিউজজি ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ১৫:৫৯:১৫

127
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিমানটি নিখোঁজ হয় এবং আজ রোববার (১৮ জানুয়ারি) এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। ছোট আকৃতির ওই বিমানটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন।

বিমানটি ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের মাকাসসারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উদ্ধারকারীরা রোববার সকালে হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে সকালে বিমানের জানালার ধ্বংসাবশেষ দেখতে পান বলে জানিয়েছেন মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার। এরপর সেখানে তারা বিমানের আরও আরও বড় অংশ পান।

আরিফ বলেছেন, "বিমানের মূল অংশগুলো খুঁজে পাওয়ায় আমাদের অনুসন্ধান এলাকা অনেকখানি কমে এসেছে, যা তল্লাশি অভিযানকে আরও সুনির্দিষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমাদের যৌথ উদ্ধারকারী দল এখন মূল নজর দিচ্ছে নিখোঁজদের সন্ধানে—বিশেষ করে যারা এখনো জীবিত থাকতে পারেন, তাদের খুঁজে বের করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই টিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায়।

বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রী ছিলেন। তারা ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা বিমান থেকে সমুদ্রে নজরদারির অংশ হিসেবে বিমানটিতে ছিলেন।

ঘন কুয়াশা ও পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছে।

সূত্র: আলজাজিরা

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন