বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জন নিহত

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি , ২০২৬, ১১:২০:৫০

88
  • ছবি : সংগৃহীত

ঢাকা: চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। পরিস্থিতি মারাত্মক হওয়ায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ রোববার দক্ষিণের নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট বোরিচ জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন এবং সব ধরনের সহায়তা ও সম্পদ প্রস্তুত রাখা হয়েছে।

চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সারাদেশে ২৪টি সক্রিয় দাবানলের সাথে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় আগুন নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে, যা রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দুই অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেদ জানিয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং অন্তত ২৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিউব্লে ও বিয়োবিয়োতে প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ঝুঁকির কারণে অনেক মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ত্যাগ করেছেন। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং দমকলের কাজ কঠিন হচ্ছে। সান্তিয়াগো থেকে বিয়োবিয়ো পর্যন্ত বড় অংশে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, চিলির পাশাপাশি আর্জেন্টিনাতেও বছরের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরম পরিস্থিতি দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। সূত্র: রয়টার্স

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন