বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

পাকিস্তানের শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৬, ১২:১৫:৩২

85
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। বুধবার (২১ জানুয়ারি) উদ্ধার তৎপরতা চলাকালে ঘটনাস্থল থেকে আরও বহু মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পুড়ে যাওয়া দোকান থেকেই প্রায় ৩০টি মরদেহ পাওয়া গেছে। খবর দ্য ডন।

দোকানটি ক্রোকারি পণ্যের দোকান ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এখনও প্রায় অর্ধশত মরদেহ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে করাচির জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা ক্রেতা ও দোকানিদের অনেকেই আটকা পড়েন। প্রায় ২৪ ঘণ্টা পর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অভিযোগ রয়েছে, অগ্নিকাণ্ডের পর দ্রুত পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের উৎপত্তি হয়।

 

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন