বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৬, ১৮:১৮:০১

103
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ থেকে ওষুধ কেনার চুক্তি করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বড় ওষুধ উৎপাদনকারীদের সঙ্গে চুক্তি হয়েছে আফগানিস্তানের।

আফগানি সংবাদমাধ্যম পাজহক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ওষুধ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের কাছ থেকে ওষুধ আমদানির চুক্তিতে রাজি হয়েছেন।

এ নিয়ে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের বড় দুটি ওষুধ কোম্পানি বেক্সিমকো এবং রেনেটা পিএলসি পরিদর্শন করেছেন। যারা বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করে।

এ পরিদর্শনের সময় আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আফগান মন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, আফগানিস্তান শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন