বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

বিদেশ

অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৬, ১৮:২২:৪৪

101
  • ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি ছোট শহরে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারী এখনো পলাতক।

পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়, ওয়াকার স্ট্রিটের কাছে ইয়েলকিন স্ট্রিট এলাকায় গুলির খবর পাওয়ার পর দ্রুত জরুরি সেবা দল পাঠানো হয়। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই ঘটনা সম্ভবত ঘরোয়া সহিংসতার আক্রমণ। তারা আরো জানিয়েছে, পুলিশ বন্দুকধারীকে খুঁজছে এবং ভারি অস্ত্রধারী বিশেষ ট্যাকটিক্যাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেভেন নিউজ রিপোর্ট করেছে, বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের একটি গাড়ি ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়েছে।

লেক কারজেলিগো নিউ সাউথ ওয়েলসের কেন্দ্র অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ বসবাস করে। গত মাসেই সিডনির বন্ডাই সৈকতে এক নির্বিচারে গুলির ঘটনায় ১৫ জন নিহত হয়েছিল।

সূত্র: বিবিসি

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন