শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিদেশ

প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪৮:৩৬

84
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন প্রশাসন এ সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানান, নতুন বিধি কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না; কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনন্দবাজার পত্রিকা (অনলাইন)।

তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

এর আগে, ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার। এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন