রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ , ১৯ রমজান ১৪৪৭

বিদেশ

এমপিদের পেনশন বাতিলের নির্দেশ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১৬:৩৮:০৪

107
  • ছবি : সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের পেনশন বা অবসরভাতা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে দেশটির কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন সুবিধা পাবেন না।

মঙ্গলবার এ ঘোষণা দেন শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হরসানা নানায়াক্কারা। পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, টেলিভিশনে সংসদের বিতর্ক ও কার্যক্রম দেখে অনেক নাগরিক মনে করেন, এমপিরা পেনশন পাওয়ার উপযুক্ত নন।

এদিন সংসদে এমপিদের পেনশন বাতিলসংক্রান্ত বিল উত্থাপনের পর তা পাস হয়। ২২৫ আসনের পার্লামেন্টে বিলটি ভোটে তোলা হলে ১৫৪ জন সদস্য এর পক্ষে মত দেন।

করোনা মহামারি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে টালমাটাল অবস্থায় আছে দেশটির অর্থনীতি। এখনও দেশটির অর্থনীতি পুরোপুরি মহামারিপূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি।

এই পরিস্থিতিতে আমূল অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর একে একে এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীগত সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশন।

মঙ্গলবার পার্লামেন্টে যখন বিলটি তোলা হয়, তখন সেটির বিরোধিতা করেছিলেন শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এ ব্যাপারে পার্লামেন্টের বক্তৃতায় তিনি বলেছেন, “এই বিল আসলে আইনপ্রণেতাদের দুর্নীতি করার বৈধতাপত্র। পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যদি এটি বাতিল হয়ে যায়, তাহলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতি করা শুরু করবেন।”

সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন