শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিদেশ

করাচিতে ভবন বিস্ফোরণে নিহত অন্তত ১০

নিউজজি ডেস্ক ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:১৫:১৬

76
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচি শহরে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরণ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে প্রথম তলায় ঘটে এবং ভবনের একটি অংশ ধসে পড়ে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণের কারণ হতে পারে গ্যাস সিলিন্ডারের লিকেজ। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে এবং অনুসন্ধান অভিযান চলছে।

নিহতদের মধ্যে নাজিয়া নামে ১০ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া এক মহিলার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশুকেও। আহতদের মধ্যে আরও শিশু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের সবাইকে হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও দুজন আটকা পড়েছেন। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের চারপাশে সরু রাস্তাঘাটের কারণে কঠিন হয়ে পড়ছে উদ্ধার অভিযান। বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ এবং অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন