রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

বিদেশ

হরমুজ প্রণালি অতিক্রম করল দুটি মার্কিন যুদ্ধজাহাজ

নিউজজি ডেস্ক ১২ এপ্রিল , ২০২৬, ০৯:৫৪:২৪

12
  • সংগৃহীত

ঢাকা: ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২টি মার্কিন যুদ্ধজাহাজ। যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো মার্কিন রণতরী এই জলপথ দিয়ে যাতায়াত করল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ৩ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ২টি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই প্রণালী পার হয়েছে। তবে এই অভিযান পরিচালনার আগে তেহরানের কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করার কাজ শুরু করেছে। একে চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর প্রতি আমেরিকার অনুগ্রহ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ট্রাম্প দাবি করেন, এই দেশগুলোর ওই পথ উন্মুক্ত করার সাহস বা ইচ্ছা কোনোটিই নেই। সংঘাতের এই সময়ে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের একমাত্র শক্তি এখন সমুদ্রে পেতে রাখা মাইন।

কোনো জাহাজ এই মাইনের কবলে পড়তে পারে, এটাই এখন ইরানের প্রধান হুমকি হিসেবে রয়ে গেছে।

২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলে তেহরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি কার্যত বন্ধ করে দেয়। সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত হিসেবে প্রণালীটি পুনরায় সচল করার কথা থাকলেও পরিস্থিতি এখনো অনেকটাই অনিশ্চিত। সূত্র: এনডিটিভি

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers