শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিদেশ

‘তেহরান নয়, সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল’

নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২৬, ১৭:৩০:৪৫

91
  • ‘তেহরান নয়, সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল’

ঢাকা: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় চালানো হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলছে তেহরান।হামলার নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে দাবি করেছে ইরান।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দাবি করেন. ‘আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এই হামলার উদ্দেশ্য ছিল এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো। ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে; ইতোমধ্যে অনেক জায়গায় হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনা এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি।’

গতকাল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর জন্য ইরানকে দায়ী করা হয়। এই ড্রোন হামলা আরামকোর স্থাপনায় আগুন লেগেছিল, তবে তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

‘ফলস ফ্ল্যাগ’ কৌশল হলো এমন এক ধরনের গোপন অভিযান, যেখানে প্রকৃত পক্ষের বদলে অন্য কোনো পক্ষ (সাধারণত শত্রু) এই হামলা চালিয়েছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এই কৌশলের উদ্দেশ্য হলো, অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমত বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন