শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিদেশ

খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান

নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২৬, ২২:৪৫:০৮

77
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন ও ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ করার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগরের তীরবর্তী প্রায় সব দেশ উত্তপ্ত, যেখানে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্পও ধ্বংসের মুখে। খাদ্য উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) চতুর্থ দিন যুদ্ধ চলার কারণে খাবারের ঘাটতির আশঙ্কায় ইরান খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশটি এটি যুদ্ধকালীন ব্যবস্থার অংশ হিসেবে গ্রহণ করেছে।

ইরান সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।

সরকারি এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সরকার জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন