শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ , ১৮ রমজান ১৪৪৭

বিদেশ

মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের

নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২৬, ২৩:১১:১৮

75
  • ছবি: সংগৃহীত

ঢাকা: যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জাব্বারি বলেন, “শত্রু যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, আমরা অঞ্চলটির সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত চালাব।”

ইরানের বার্তা সংস্থা ইসনার উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং শিগগিরই তা ২০০ ডলারে পৌঁছাবে।’

উল্লেখ্য বিশ্ববাজারে লেনদেন হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এ পথ দিয়ে রপ্তানি হয়। প্রতিদিন বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ—প্রায় ২ কোটি ব্যারেল এই সরু নৌপথ অতিক্রম করে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন