সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

বিদেশ

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২৬, ১০:৫১:১৯

63
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর চার দিনে ইরানে নিহত বেসামরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭ জনে। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে।

এ ছাড়া অন্তত ৫ হাজার ৪০২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আরও ১০০ জন শিশু রয়েছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।

ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা বলেছে, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে। 

সূত্র: বিবিসি

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers