সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

বিদেশ

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তি, কাতারে গ্রেপ্তার ১০

নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২৬, ১১:০৩:৩১

55
  • ছবি : সংগৃহীত

ঢাকা: কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) হয়ে কাজ করার অভিযোগে গুপ্তচরবৃত্তি ও নাশকতার সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) এক বিবৃতিতে জানায়, নজরদারি ও অনুসরণ অভিযানের মাধ্যমে প্রথমে সাতজনকে আটক করা হয়। তারা গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহে যুক্ত ছিল বলে অভিযোগ।

পরে নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিবৃতিতে বলা হয়, এসব ব্যক্তিকে ড্রোন পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনার অবস্থান ও কো-অর্ডিনেটস, পাশাপাশি কমিউনিকেশন ডিভাইস ও টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট পাওয়া গিয়েছে।

তদন্তের সময় আটক ব্যক্তিরা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়িত্ব দেয়া হয়েছিল বলে জানিয়েছেন বলে কর্তৃপক্ষের দাবি।

দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক তৎপরতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers