রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘ইরান যুদ্ধ শেষ হবে শিগগিরই’

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল , ২০২৬, ১১:৪১:৪০

48
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাসে আয়োজিত 'ট্যাক্স ডে' গোলটেবিল বৈঠকে তিনি বলেন, ইরানে চলমান যুদ্ধ 'চমৎকারভাবে' এগোচ্ছে এবং যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে তিনি মনে করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ইরানি রকেট ভূপাতিত করার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, রকেট বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে মার্কিন সেনারা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার শান্তি বৈঠকের বিষয়ে আলোচনা বর্তমানে চলমান রয়েছে। তবে পরবর্তী বৈঠকের সময় বা স্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers