সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

বিদেশ

দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা

নিউজজি ডেস্ক ৪ মার্চ , ২০২৬, ১১:৪৩:২৪

53
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা।

দুবাই মিডিয়া অফিস মঙ্গলবার রাতে (৩ মার্চ) জানায়, ‘দূতাবাসের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড ঘটেছিল, যা জরুরি টিমের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সংবাদমাধ্যম আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, দুইবাইয়ে হামলার পর ধোঁয়া উঠছে।

এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গিয়েছিল। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers