মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

নিউজজি ডেস্ক ২০ এপ্রিল , ২০২৬, ১৫:১৯:৫০

44
  • জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

ঢাকা: জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কার কথা জানানো হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এসব প্রিফেকচারের বাসিন্দাদের নদী ও উপকূলীয় এলাকা থেকে সরে গিয়ে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

জাপানি ভাষা না জানা দর্শকদের জন্য রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকের পর্দায় ইংরেজিতে ভেসে ওঠে, ‘Tsunami! Evacuate!’ এবং ‘Don’t turn back’।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের জেরে রাজধানী টোকিও পর্যন্ত কম্পন অনুভূত হয়। সেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে দেখা যায়। সূত্র: জাপান টাইমস।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers