বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না’

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৬, ১০:১২:০৮

69
  • সংগৃহীত

ঢাকা: প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর খাটিয়ে বশীভূত করা সম্ভব নয়।’ খবর-আল জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অন্যতম প্রধান বাধা বা বিবাদের বিষয় হিসেবে দেখা হচ্ছে হরমুজকে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনাকে এগিয়ে নেয়ার সুযোগ দিতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

 

নিউজজি/এস আর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers