বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৬

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৬, ১১:৪৬:০৮

65
  • সংগৃহীত

ঢাকা: ইউক্রেনে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে মস্কোর বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এই হামলা চালায়।

খবর অনুযায়ী, রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভ এলাকায় আঘাত হানে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধু এই অঞ্চলেই ১২ জন নিহত এবং আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চারজন। এ ছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। সেখানেও নিহত হয়েছেন অন্তত পাঁচজন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী সেরহি কোরেতস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তিন কর্মচারী ও দুজন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘হামলায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এ হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

উল্লেখ্য, কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল এই হামলার সময়। অন্যদিকে আগামী তিন দিনের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল মস্কোও। এর আগে সোমবার কিয়েভ ও মস্কো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে রাশিয়া ‘চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ’ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সূত্র: আল-জাজিরা

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers