সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

বিদেশ

আমিরাতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৬, ১৪:২১:০৫

67
  • সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার যে অভিযোগ উঠেছে, তা ইরান দৃঢ়ভাবে অস্বীকার করেছে। মঙ্গলবার (৬ মে) জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা আমিরাতকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালায়নি। এমন কোনো অভিযান সত্যিই পরিচালিত হলে তা প্রকাশ্যেই জানানো হতো বলেও দাবি করা হয়।

একই সঙ্গে তেহরান সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ‘শত্রুপক্ষকে সহায়তার’ অভিযোগ তোলে। পাশাপাশি সতর্ক করে বলা হয়, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আমিরাতের জন্য ‘গুরুতর ও বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভিন্ন কথা। দাবি, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং আমিরাতকে লক্ষ্য করে তেহরানের এ ধরনের কোনো আক্রমণের পরিকল্পনাও ছিল না।

ইরানের সূত্রগুলো এও দাবি করছে, দেশটি কেবল তাদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে এবং তৃতীয় কোনো রাষ্ট্রের ভূখণ্ডে হামলার অভিযোগ ভিত্তিহীন।

এর আগে, মঙ্গলবারের (৪ মে) হামলার আগের দিনও হামলায় অন্তত তিনজন আহত হন। এছাড়া ফুজাইরাহতে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় আগুন লাগে। সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আমিরাতে ফুজাইরাহতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বলেন, যুদ্ধবিরতির সময় এমন হামলা মোটেই কাম্য নয়। একইসঙ্গে শেহবাজ শরিফ বলেন, যদি হামলা অব্যাহত থাকে, তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হবে।

পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আমিরাতে হামলার তীব্র নিন্দা জানায়। অবশ্য, বিশ্বনেতাদের সমর্থন পেয়ে ধন্যবাদ জানায় হামলার শিকার ইউএই।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers