সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ১১ মে , ২০২৬, ১১:০৬:৫৮

79
  • সংগৃহীত

ঢাকা: প্যারোলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। সোমবার (১১ মে) সকাল ৭টা ৪৪ মিনিটে ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন।

থাকসিনকে স্বাগত জানাতে কারাগারের সামনে জড়ো হন তার পরিবারের সদস্য ও সমর্থকরা। মুক্তি পাওয়ার পর তিনি স্বজনদের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তার মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাও। পরে নিজ দল ফিউ থাই পার্টি এবং রেড-শার্ট সমর্থকদের শুভেচ্ছা জানান থাকসিন।

কারাগার থেকে বের হওয়ার পর জাতীয় সংগীত বাজানো হলে তিনি জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসব আনুষ্ঠানিকতা শেষে সকাল ৭টা ৫৬ মিনিটে গাড়িবহর নিয়ে কারাগার এলাকা ছাড়েন থাকসিন। এ সময় তার বিলাসবহুল গাড়ির পেছনের জানালার কাচ পুরোপুরি নামানো ছিল। ধীরগতিতে গাড়িটি সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যায়। তিনি সমর্থকদের শুভেচ্ছা জানান।

থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং (ইএম) ব্রেসলেট পরে থাকতে হবে।

থাইল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কারেকশনস’–এর বিধি অনুযায়ী সাধারণ প্যারোল পাওয়া ৮৫৯ জন বন্দির একজন থাকসিন।

প্যারোলে মুক্তির তিন দিনের মধ্যে থাকসিনকে ব্যাংকক প্রবেশন দপ্তর–১–এ হাজিরা দিতে হবে। ব্যাংককের ব্যাং ফ্লাট জেলার বান চান সং লা এলাকায় থাকসিনের বাসভবন। সেটি এই দপ্তরের আওতাধীন। প্যারোল চলাকালে প্রতি মাসে একবার তাকে এই দপ্তরে হাজিরা দিতে হবে।

৭৬ বছর বয়সী থাকসিন গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।

আদালত বলেছিলেন, ২০২৩–২৪ সালে পুলিশ জেনারেল হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে থাকসিনের দীর্ঘ অবস্থানকে কারাভোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে আজ পর্যন্ত তিনি তার দণ্ডের দুই-তৃতীয়াংশ ভোগ করেছেন, যা প্যারোল পাওয়ার ন্যূনতম শর্ত।

গত বছরের ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থাকসিনকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেন। এর আগে ২০২৩ সালের ২২ আগস্ট আদালত তাকে দণ্ড দিয়েছিলেন।

ওই সময় ব্যাংককের রিম্যান্ড কারাগারে যাওয়ার পর পর বুকে ব্যথা অনুভব করেছিলেন থাকসিন। দ্রুত তাকে পুলিশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন সেখানেই ছিলেন। ওই সময় তাকে হাসপাতালে স্থানান্তর করাকে ‘অবৈধ’ বলেছেন আদালত।

২০২৩ সালের ২২ আগস্ট ব্যাংককের রিমান্ড কারাগারে নেওয়ার পর বুকে ব্যথার কথা জানালে থাকসিনকে পুলিশ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আদালত ওই স্থানান্তরকে ‘অবৈধ’ বলে বিবেচনা করেছেন।

১৫ বছরের স্বেচ্ছানির্বাসন শেষে সেদিনই থাইল্যান্ডে ফিরেছিলেন থাকসিন। সূত্র: রয়টার্স

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers