মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ লেবাননে নিহত ৫১

নিউজজি ডেস্ক ১১ মে , ২০২৬, ১২:০৪:০৭

85
  • সংগৃহীত

ঢাকা: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ মোট ৫১ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, বিন্ট জেবেইল জেলার কালাউইয়া ও তিবনিন শহরের স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি সেনারা দুটি বিমান হামলা চালায়। এতে প্যারামেডিকসহ স্বাস্থ্যকর্মীরা হতাহত হন।

লেবানন সরকার এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও এখনো সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন সামরিক অভিযান শুরুর পর সারা লেবাননে মোট ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সময়ে ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টাইর অঞ্চলে লেবানিজ সিভিল ডিফেন্সের প্রধান আলি সাফি আল-দিন বলেন, আমরা প্রতিটি মুহূর্ত ও প্রতিদিন ঝুঁকির মধ্যে কাজ করছি। বাঁচব নাকি মারা যাব- এই চিন্তা সবসময় মাথায় ঘোরে। এখানে কাজ করাটা যেন জীবন উৎসর্গ করার মতো।’

তিনি আরও বলেন, বহু সহকর্মী ও বন্ধুকে হারানোর পর তাদের মনে হয়, তারা যেন আগেই মৃত্যুকে মেনে নিয়েছেন।

ইসরায়েলি হামলার কারণে ২ মার্চ থেকে এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, এরপরও হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: আল জাজিরা

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers