সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

দ্বিতীয় দফায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৬, ১৪:০৩:৪২

100
  • সংগৃহীত

ঢাকা: বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক জমকালো অনুষ্ঠানে তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করেন। তার এই শপথ গ্রহণের মাধ্যমে আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। খবর ইন্ডিয়া টুডে।

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য হিমন্ত বিশ্ব শর্মাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান। তাঁর পাশাপাশি এদিন আরও চারজন মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁরা হলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, এজিপি সভাপতি অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চরণ বোড়ো।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, ২০২১ সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার টানা দ্বিতীয়বারের মতো তিনি দায়িত্ব গ্রহণ করলেন। এর ফলে আসামের ইতিহাসে তিনিই প্রথম নন-কংগ্রেস নেতা, যিনি টানা দুই মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০১৬ সালে জোট সরকার গঠনের পর এবার নিয়ে টানা তৃতীয়বার এনডিএ সরকার প্রতিষ্ঠিত হলো আসামে।

সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসনে জিতে বিশাল জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন, যা আসামের ইতিহাসে দলটির পক্ষ থেকে প্রথমবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করার নজির। জোটের শরিক দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসনে জয়লাভ করেছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers