সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

বিদেশ

ফের হামলা হলে ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি ইরানের

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৬, ১৫:৫৭:০২

75
  • ফের হামলা হলে ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি ইরানের

ঢাকা: ইরানের ভূখণ্ডে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালায়, তবে তার পাল্টা জবাব হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৯০ শতাংশে উন্নীত করার হুমকি দিয়েছে তেহরান। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রেজায়ি জানান, ইরানের ওপর নতুন করে কোনও মার্কিন-ইসরায়েলি হামলা হলে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার একটি হতে পারে এই উচ্চমাত্রার পারমাণবিক সমৃদ্ধকরণ।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বিষয়টি নিয়ে পার্লামেন্টে পর্যালোচনা করব।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers