মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৩ জিলহজ ১৪৪৭

বিদেশ

‘ইতিহাস থেকে ভারতের মানচিত্র বদলে দেয়া হবে’

নিউজজি ডেস্ক ১৯ মে , ২০২৬, ১২:২৪:৪৯

119
  • সংগৃহীত

ঢাকা: ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে ভারত ‘ইতিহাস থেকে মুছে যাবে’ এবং দেশটির ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সোমবার (১৮ মে) জিও নিউজের জনপ্রিয় টকশো ‘ক্যাপিটাল টক’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে ‘কঠোর ও বিধ্বংসী’ প্রতিক্রিয়া দেখিয়েছে। তার ভাষায়, পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের অবস্থান ছিল শক্তিশালী এবং তা এক ধরনের বিজয় হিসেবে বিবেচিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গত বছরের ২২ এপ্রিল শুরু হওয়া উত্তেজনা ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে ভারত ইতিহাসে বিলীন হয়ে যাবে এবং তার ভূগোল বদলে যাবে।

এ সময় ভারতের সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।

এর জবাবে খাজা আসিফ বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে ভারতীয় সেনাপ্রধান হারানো সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, ভারতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক কণ্ঠস্বর রয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেসব দেশকে ভারত একসময় নিজেদের ‘সম্প্রসারণের অংশ’ মনে করত, তাদের সঙ্গে এখন ভারতের সম্পর্ক আগের মতো নেই।

খাজা আসিফের দাবি, ভারত বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি। অন্যদিকে পাকিস্তান এ অঞ্চলে ‘একটি অত্যন্ত সম্মানজনক অবস্থান’ অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers