বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

জাপানে ১৯ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট অনুমোদ

নিউজজি ডেস্ক ৩ জুন , ২০২৬, ১৩:৩৮:৩৯

69
  • সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাতের প্রভাবে বাড়তে থাকা মূল্যস্ফীতি মোকাবিলায় ১৯ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। খবর  বিবিসি নিউজ। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চিত। সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা এবং জনগণের ওপর অর্থনৈতিক চাপ লাঘবের লক্ষ্যেই এই বাজেট পাশ করা হয়েছে।

গত মাসে, প্রধানমন্ত্রী তাকাইচি জানিয়েছিলেন, অতিরিক্ত এই বাজেটের অর্থ পেট্রোল, বিদ্যুৎ ও গ্যাসের ক্রমবর্ধমান খরচ কমাতে ব্যবহার করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতেও বিভিন্ন সহায়তা কর্মসূচি নেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে জাপানের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers