বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

বিদেশ

ফের সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প

নিউজজি ডেস্ক ৪ জুন , ২০২৬, ১০:৫৪:০৯

66
  • সংগৃহীত

ঢাকা: হোয়াইট হাউসে ব্রিফিং চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সিএনএন এর প্রধান হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেইটলান কলিন্সের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) এই নারী সাংবাদিককে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত প্রতিবেদক’ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি পুরো সিএনএন সংবাদমাধ্যমকে একটি ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে অভিযুক্ত করেছেন তিনি।

ওভাল অফিসে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কেইটলান কলিন্স প্রশাসনকে একটি বিষয়ে প্রশ্ন করতে গেলে ট্রাম্প তার ওপর চড়াও হন। ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প দাবি করেন, এই নারী সাংবাদিককে তিনি কখনওই হাসতে দেখেননি; বরং তার চোখে সবসময় তিনি কেবল ব্যবস্থার প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রত্যক্ষ করেছেন।

সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিএনএন একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান; এবং তাদের একজন দুর্নীতিগ্রস্ত প্রতিবেদক ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে। সে একজন তরুণী, সুন্দরী নারী, কিন্তু কখনও হাসে না। তার মুখে আমি কখনওই হাসি দেখিনি। আমি তাকে চোখে ঘৃণা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।

নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন জনগণের চাওয়া অনুযায়ী ট্রাম্প প্রশাসন কাজ করছে বলেই কেইটলান কলিন্সের মতো সাংবাদিকরা বর্তমান প্রশাসনকে সহ্য করতে পারেন না এবং সবসময় এমন নেতিবাচক মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকেন।

নারী সাংবাদিকদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এমন ব্যক্তিগত ও আক্রমণাত্মক মন্তব্য মার্কিন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers