বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিদেশ

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৩:৪২:৩৬

80
  • সংগৃহীত

ঢাকা: ইরানের হামলার পর জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন। সোমবার (০৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে স্থানীয় সময় বেলা ১১টায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েল বলেছে, বৈঠকটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। এতে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

এদিকে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে।

বিপ্লবী গার্ড সোমবার এক বিবৃতিতে বলেছে, কয়েক মিনিট আগে ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বাহিনীটি বলছে, ইসরায়েল ইরানের তিন অঞ্চলের বেশ কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে এ হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষোপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়।

দেশটি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অপরদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers