বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিদেশ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৫:৪৪:৩২

73
  • ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

ঢাকা: ইসরায়েলি আগ্রাসনের জবাবে ‘অপারেশন নাসর’ শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স। এই অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি বিমানঘাঁটি নেভাতিম ও তেল নফে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সোমবার (৮ জুন) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘অপারেশন নাসর’-এর আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুই ঘাঁটির মূল কেন্দ্রগুলোতে আঘাত হানছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়।

ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নেভাতিম এবং তেল নফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’শুরু করেছে।

বিবৃতিতে কুরআনের একটি আয়াতকে উদ্ধৃত করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, আর যারা আক্রান্ত হয়েছে তাদের অস্ত্র হাতে তুলে নেয়ার অধিকার রয়েছে। কারণ তারে উপর অন্যায় করা হয়েছে। আল্লাহ তাদের সাহায্য করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সকল যোদ্ধা ও অভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র: মেহের নিউজ।

নিউজজি/এস আর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers