বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিদেশ

সংঘাতের মধ্যে বন্ধ তেহরানের বিমানবন্দরে ফ্লাইট

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৬, ১৫:৪৭:৪৯

103
  • সংঘাতের মধ্যে বন্ধ তেহরানের বিমানবন্দরে ফ্লাইট

ঢাকা: ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার কারণে তেহরানের আন্তর্জাতিক ইমাম খোমেনি বিমানবন্দর ও মেহরাবাদ বিমানবন্দরে  ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সোমবার (৮ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। খবর সিএনএনের।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, দেশটির সিভিল অ্যাভিয়েশন সংস্থার জনসংযোগ অফিসের বরাত দিয়ে পশ্চিমাঞ্চলের সব বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর দেশটির গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই ফ্লাইট পরিচালিত হয়।

উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

নিউজজি/এস আর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers