বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

বিদেশ

‘যুক্তরাষ্ট্র কলঙ্কিত, ইসরায়েলের পতন ত্বরান্বিত’

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৬, ১২:৩৬:৫১

57
  • সংগৃহীত

ঢাকা: ইরানের আইআরজিসি কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে ‘অপমানিত’ করেছে এবং ইসরায়েলি শাসনের ‘পতনকে’ আরও ত্বরান্বিত করেছে।

মঙ্গলবার (১৬ জুন) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে।

তিনি আরও বলেন, তীব্র সামরিক চাপ, হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও অঞ্চলের কোনো প্রতিরোধ গোষ্ঠী যুদ্ধক্ষেত্র ত্যাগ করেনি। বরং তাদের অবিচল উপস্থিতি ও অবস্থান ইরানের প্রতিপক্ষকে চরমভাবে উদ্বিগ্ন ও বিপর্যস্ত করেছে বলে তিনি দাবি করেন।

কানি আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর স্বায়ত্তশাসনের প্রসঙ্গ টেনে বলেন, তেহরানের সরাসরি কোনো নির্দেশনা ছাড়াই এসব গোষ্ঠী স্বপ্রণোদিতভাবে ইরানের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভবিষ্যৎ নিয়ে পশ্চিমা ও ইসরায়েলি গুঞ্জন উড়িয়ে দিয়ে কুদস ফোর্সের প্রধান বলেন, “হিজবুল্লাহকে নির্মূল বা ভেঙে দেওয়া অসম্ভব। এই সংগঠনটি লেবাননের সমাজের খুব গভীরে প্রোথিত।”

তিনি আরো সতর্কবার্তা দিয়ে বলেন, “হিজবুল্লাহর সামরিক সক্ষমতা জনসমক্ষে যা দেখা গেছে তার চেয়েও অনেক বেশি। এ পর্যন্ত দলটির শক্তির যে রূপ দেখা গেছে, তা ছিল কেবল ‘হিমশৈলের চূড়ামাত্র’।”

কুদস ফোর্সের প্রধান বাব আল-মান্দাব প্রণালিকে ইরানপন্থি শক্তিগুলোর জন্য একটি কৌশলগত সুবিধা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংঘাতের সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই এলাকা দিয়ে যাতায়াত এড়িয়ে চলেছে।

তিনি সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত ইরানি কূটনীতিকদেরও প্রশংসা করেন। ব্রিগেডিয়ার জেনারেল কানি বলেন, লেবাননের সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে যে ইরানের সামরিক ও কূটনৈতিক- উভয় পক্ষই একই লক্ষ্য অর্জনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers