বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

বিদেশ

মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্লোভাকিয়ার

নিউজজি ডেস্ক ১৬ জুন , ২০২৬, ১৪:১৪:০৬

60
  • সংগৃহীত

ঢাকা: স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি তাকে এই সম্মাননা প্রদান করেন।

এটি নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক স্বীকৃতি। ইউরোপ সফরের অংশ হিসেবে ১৫ জুন তিনি নয়াদিল্লি ত্যাগ করেন এবং সফরের প্রথম গন্তব্য হিসেবে স্লোভাকিয়াকে নির্বাচন করেন।

১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দু’টি রাষ্ট্র গঠিত হয়। মোদির সফরের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল দেশটির ভূখণ্ডে।

সম্মাননা প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদি বলেছেন, “আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। স্লোভাকিার জনগণ এবং সরকারকে আমার নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি এই সম্মাননা ভারত এবং স্লোভাকিার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম।”

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে দ্য অর্ডার অব হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদের এই সম্মানান প্রদান করা হয়।

মোদির এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রজুক্তি এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers