শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিদেশ

লেবাননে নতুন হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২৬, ১৪:২৩:২৭

90
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও লেবাননে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে অঞ্চলজুড়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে এ ঘটনার জেরে ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মঙ্গলবার (১৬ জুন) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সময়ে শৌকিন গ্রামেও একটি গাড়িতে আঘাত হানা হয়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরা।

ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননসহ সব এলাকায় সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।

এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডও সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা চললেও তারা নিজেদের নিরাপদ মনে করছেন না। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি আবারও বড় সংঘাতে রূপ নিতে পারে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers