মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

বিদেশ

হিজবুল্লাহ ইস্যুতে সিরিয়ার সহায়তা চাইলেন ট্রাম্প

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২৬, ১৬:৫১:০২

81
  • সংগৃহীত

ঢাকা: লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযানের নামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে সামরিক অভিযান চালাচ্ছে, তার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, লেবাননে ইসরায়েলের এই অভিযান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণের পক্ষে থাকলেও এ দায়িত্ব পালনে ইসরায়েলের চেয়ে সিরিয়াকে বেশি উপযুক্ত মনে করেন।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প। মঙ্গলবার সম্মেলনের ফাঁকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিজবুল্লাহ ইস্যুতে ইসরায়েলের কৌশলের সমালোচনা করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি প্রশ্ন তোলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজতে গিয়ে বারবার আবাসিক ভবনে হামলা চালানোর প্রয়োজন আছে কি না। তার ভাষ্য, এসব ভবনে অসংখ্য সাধারণ মানুষ বসবাস করেন এবং তাদের সবাইকে হিজবুল্লাহ সদস্য হিসেবে দেখা ঠিক নয়।

“হিজবুল্লা-লেবানন ইস্যু ইসরায়েল যেভাবে সামলাচ্ছে, তাতে আমি খুশি নই। এটা অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা (ইসরায়েল) এমনভাবে এগোচ্ছে, যেন অনন্ত সময় তাদের সামনে পড়ে আছে। তাছাড়া তাদের অভিযান ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।”

গত ১৪ জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তার কিছুক্ষণ আগেই লেবাননে হামলা চালিয়েছিল আইডিএফ। ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, সে সময় ইসরায়েলের প্রতি খুবই বিরক্তি বোধ করেছিলেন তিনি।

“আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র দু’ঘণ্টা আগে বৈরুতে যে হামলা হয়েছিল, সেটি আমার ভাল লাগেনি।”

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, হিজবুল্লাকে দমন করার কাজটি ইসরায়েলের চেয়ে সিরিয়া অনেক দক্ষভাবে করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।

“আমার মতে ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া। কারণ সত্যি কথা বলতে, তারা অনেক ভালোভাবে এ কাজটি করতে পারবে।” সূত্র : ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers