শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিদেশ

ইরানি হামলার তীব্র নিন্দা মিশরের

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২৬, ১০:৫৪:৫৭

151
  • সংগৃহীত

ঢাকা: কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছে মিশর। কায়রোর দাবি, এ হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। মিশরের মতে, এমন পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্ধুপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তারা দৃঢ়ভাবে নাকচ করে। একই সঙ্গে অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় কায়রো।

বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি মিশরের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি দেশ দুটির নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় তাদের প্রতি মিশরের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর ইরানের এ ধরনের বারবার হামলার কোনো যুক্তি বা গ্রহণযোগ্য অজুহাত নেই। কারণ, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা মিশর এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ।

নিউজজি/এস আর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers