শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

বিদেশ

গাজায় খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২৬, ১২:০৫:৪৫

53
  • সংগৃহীত

ঢাকা: গাজায় ইসরায়েলি বিমান হামলায় মিসরীয় কমিটির পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নিহত হয়েছেন। গাজা শহরে বড় পর্দায় মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজনের দায়িত্বে ছিলেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়। আল-ওয়াহিদির নেতৃত্বাধীন কমিটি গাজা শহরে সাধারণ মানুষের জন্য বড় পর্দায় ম্যাচটি দেখানোর প্রস্তুতি নিয়েছিল। তবে হামলায় সেই আয়োজনের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি নিহত হন।

মঙ্গলবার (৭ জুলাই) গাজার কেন্দ্রস্থলে তার গাড়ি বহরে হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আল-জাজিরা ক্লাবের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আল-ওয়াহিদির গাড়িতে আঘাত হানে। এতে ৫৭ বছর বয়সী আল-ওয়াহিদি নিহত হন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন।

পরে তার মরদেহ আল-আহলি আরব হাসপাতালে নেওয়া হয়। সেখানে গাজার আল-সাবরা এলাকার শত শত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন।

স্থানীয় কর্মকর্তা, কমিউনিটি নেতারা ও বাসিন্দারা শোক প্রকাশ করে বলেন, গাজায় মিসরীয় কমিটির তত্ত্বাবধানে পরিচালিত মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্প সমন্বয়ে আল-ওয়াহিদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ফিলিস্তিনি সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে আসছিলেন।

ফিলিস্তিনি সূত্র আরও দাবি করেছে, গাজায় মানবিক সহায়তা, ত্রাণ ও উন্নয়ন খাতে কর্মরত ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

তাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে স্থানীয়, আরব ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক ডজন কর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers