বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিদেশ

ইরানকে হরমুজ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১২:১১:১৩

52
  • সংগৃহীত

ঢাকা: ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা এ আহ্বান জানান বলে মার্কিন একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি 

প্রতিবেদন অনুসারে, শুক্রবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা বলেন আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করার দাবি জানানো হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী নিয়ে লড়াই সত্ত্বেও উভয় পক্ষের আলোচনাকে হোয়াইট হাউস যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেছে।

বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কট্টরপন্থিদের একটি ‘বিপথগামী’ গোষ্ঠী বাণিজ্যিক জাহাজগুলোতে গুলি চালিয়ে আলোচনা বানচাল করার চেষ্টা করছে বলে দাবি করেছে তেহরান।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers