বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১৩:১৩:০০

74
  • সংগৃহীত

ঢাকা: নিজেদের দুই কর্মী এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে গোপন তথ্য চুরির অভিযোগে মামলা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ওপেনএআই যখন নিজস্ব হার্ডওয়্যার তৈরির উদ্যোগ এগিয়ে নিচ্ছে, তখন অ্যাপলের এই আইনি পদক্ষেপকে দুই প্রতিষ্ঠানের সম্পর্কের বড় ধরনের টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় অ্যাপল অভিযোগ করেছে, তাদের পণ্যের নকশা, উৎপাদন পদ্ধতি এবং সরবরাহ শৃঙ্খলসংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। খবর আল জাজিরার।

তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ওপেনএআই।

মামলায় অ্যাপল নিজেদের যে দুজন কর্মীর নাম অন্তর্ভুক্ত করেছে তারা হলেন প্রতিষ্ঠানটির সাবেক সিনিয়র সিসটেম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার চ্যাং লিউ এবং আইফোন ও অ্যাপলের প্রোডাক্ট ডিজাইনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউ ট্যান। এর পাশাপাশি মামলায় ওপেনএআই ফাউন্ডেশন, ওপেনএআই গ্রুপ পিবিসি ও আইও প্রোডাক্টসকে মামলায় বিবাদী করা হয়েছে।

অ্যাপলের অভিযোগ, চ্যাং লিউয়ের কাছে চাওয়ার পর তিনি কোম্পানির ইস্যু করা একটি ল্যাপটপ ফিরিয়ে দিতে পারেননি। এছাড়াও, তিনি একটি অথেনটিকেশন বাগ ব্যবহারের মাধ্যমে অ্যাপলের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে অ্যাপলের অসংখ্য গোপনীয় হার্ডওয়্যার সম্পর্কিত ফাইল ডাউনলোড করেছেন।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের সাবেক কর্মী ও বর্তমানে ওপেনএআইয়ের হার্ডওয়্যার প্রধান ট্যান অ্যাপলের গোপনীয় তথ্য তাত্ত্বিকভাবে ব্যবহার করছেন যার ফলে উপকৃত হচ্ছে ওপেনএআই। তিনি অ্যাপল ছাড়ার আগে এ ধরনের অনেক তথ্য তার নিজস্ব ইমেইল আইডিতে পাঠিয়ে রেখেছিলেন বলে অভিযোগ করে অ্যাপল।

এই টেক জায়ান্ট আরও অভিযোগ করে, ট্যান ওপেনএআইয়ের ইন্টারভিউতে অ্যাপলের সাবেক কর্মীদের সেখানকার কোনো একটি পণ্য নিয়ে যেতে উৎসাহিত করতেন যেন তারা সেগুলো সম্পর্কে সামনাসামনি বিস্তারিত বলতে পারে।

মামলায় অ্যাপল উল্লেখ করে, বর্তমানে তাদের প্রায় ৪০০ জন সাবেক কর্মী ওপেনএআইয়ের হয়ে কাজ করছেন।

তবে হার্ডওয়্যার হিসেবে ওপেনএআই কী ধরনের ডিভাইস তৈরি করছে তা তারা এখনও খোলাসা করেনি। তবে তারা বলছে, নতুন এ উদ্ভাবনটি মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে মানুষের নতুন এক সংযোগ স্থাপন করবে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers