বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক শক্তি সংস্থার সতর্কবার্তা

নিউজজি ডেস্ক ১১ জুলাই , ২০২৬, ১৫:৩০:৫২

59
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে তেল সরবরাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে। শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা।

আইইএ জানায়, সংঘাত পুনরায় শুরু হলে জ্বালানি বাজার দ্রুত স্বাভাবিক হওয়ার আশা ভেস্তে যেতে পারে। সংস্থাটির সবশেষ মাসিক প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় দৈনিক প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ কমে গেছে। জ্বালানির এ ঘাটতি ও মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক ৪৬ দশমিক ২ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকবে। আর তেমনটা না হলে ২০২৬ সালে দৈনিক ঘাটতি থাকবে ৮ লাখ ৬০ হাজার ব্যারেল।

গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পর বাজার স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers