বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

বিদেশ

‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’

নিউজজি ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ১২:৫৯:২৬

60
  • সংগৃহীত

ঢাকা: বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলাগুলো যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরাভানি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আমেরিকা একজন আগ্রাসী, কোনও ভুক্তভোগী নয়।

যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসিযুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি

ইরাভানি তার চিঠিতে লিখেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ‘ঠিক পরপরই’ ওয়াশিংটন ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়ে আসছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ‘সক্রিয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এই সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ক্ষুণ্ন করেছে।

ইরানের এই স্থায়ী প্রতিনিধি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এর ‘৪২টি স্পষ্ট এবং মৌলিক লঙ্ঘন’ ইরান নথিবদ্ধ করেছে।

ইরানের ওপর ফের নৌ-অবরোধ, আলোচনায় না বসলে হামলার হুমকি ট্রাম্পেরইরানের ওপর ফের নৌ-অবরোধ, আলোচনায় না বসলে হামলার হুমকি ট্রাম্পের

চিঠিতে তিনি আরও লিখেছেন, এই ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং ক্রমাগত চুক্তি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতার প্রতি যুক্তরাষ্ট্রের চরম অবজ্ঞাকেই প্রদর্শন করেছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers