বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

ইরান থেকে ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

নিউজজি ডেস্ক ১৫ জুলাই , ২০২৬, ১৩:০১:০৮

61
  • সংগৃহীত

ঢাকা: ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী।

বুধবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জর্ডানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার ভোরে ইরানের ভূখণ্ড থেকে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জর্ডানের আকাশসীমায় এসব ক্ষেপণাস্ত্র প্রবেশ করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: বাসস

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers