বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

বন্ধ বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র-পানি শোধনাগারে আগুন

নিউজজি ডেস্ক ১৮ জুলাই , ২০২৬, ১৪:১৭:০১

54
  • সংগৃহীত

ঢাকা:ইরানের হামলার প্রভাবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দেশটির জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর কার্যক্রম স্থগিত হওয়ায় কুয়েত এয়ারওয়েজের বেশিরভাগ ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আনাদোলুর।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা-তে প্রকাশিত বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ জানায়, ‘ইরানের আগ্রাসনের কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত হওয়ায় অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’ সংস্থাটি যাত্রীদের নিয়মিত ফ্লাইটের অবস্থার আপডেট নেয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে শনিবার ভোরে ইরানের হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারের একটি অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্ল্যান্টের নিরাপত্তা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে একযোগে হামলা চালাচ্ছে ইরান। এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers