বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

বিদেশ

চিলিতে প্রবল বৃষ্টিতে নিহত ১০, জরুরি অবস্থা ঘোষণা

নিউজজি ডেস্ক ২১ জুলাই , ২০২৬, ১৫:৩৯:৪৬

57
  • সংগৃহীত

ঢাকা: চিলির উত্তরাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৭ জন। এছাড়া চারজন নিখোঁজ রয়েছেন।

অতিরিক্ত বৃষ্টির কারণে এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

গত সপ্তাহ থেকে দেশটির সাধারণত শুষ্ক কোকিম্বো ও আতাকামা অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসব এলাকায় এমন প্রবল বৃষ্টি খুবই বিরল ঘটনা।

চিলির জাতীয় জরুরি পরিষেবা সংস্থা সেনাপ্রেডের পরিচালক আলিসিয়া সেব্রিয়ান জানান, বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

রাষ্ট্রপতি হোসে আন্তোনিও কাস্ট বলেন, পরিস্থিতি ক্রমেই আরো গুরুতর হয়ে উঠছে। তাই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে সরকার দ্রুত ত্রাণ সহায়তা পাঠানো, সেনাবাহিনী মোতায়েন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে।

প্রবল বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি জনপদ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোকিম্বো অঞ্চলে কাদা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানীয় জলের সরবরাহও ব্যাহত হয়েছে।

উপ-অভ্যন্তরীণ মন্ত্রী ম্যাক্সিমো পাভেজ জানান, কিছু এলাকায় এক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা সাধারণত পুরো এক মাসে হয়। তিনি এই পরিস্থিতিকে অস্বাভাবিক ও চরম বলে বর্ণনা করেন।

জাতীয় আবহাওয়া বিভাগের কর্মকর্তা আর্নাল্ডো জুনিগা বলেন, গত দুই দশকে চিলিতে এত বেশি বৃষ্টিপাত দেখা যায়নি।

তার মতে, বহু বছর পর দেশটি এমন চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছে। সূত্র: রয়টার্স

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers