রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

বিদেশ

বিশ্ববাজারে ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

নিউজজি ডেস্ক ৬ আগস্ট , ২০২৬, ১১:২৯:৩১

59
  • সংগৃহীত

ঢাকা: হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) মূল্যবান ধাতুটির দাম সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, দুর্বল মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদ কমে যাওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৬৫ দশমিক ২২ ডলারে উঠেছে। গ্রিনিচমান সময় (জিএমটি) অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে এই দাম ছিল। এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। খবর রয়টার্সের।

বুধবার স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর একদিনে সবচেয়ে বড় বৃদ্ধি পেয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৬০ ডলারে উঠেছে।

স্বর্ণের দাম ২০০ দিনের গড়ের ওপরে স্থায়ীভাবে উঠতে পারলে আরও শক্তিশালী পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে এবং দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের দিকে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ০২ ডলারে নেমেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫৫ দশমিক ১৮ ডলারে উঠেছে। দিনের লেনদেনে এটি জুনের পর সর্বোচ্চ পর্যায়েও পৌঁছায়। প্যালাডিয়ামের দাম বেড়েছে ০ দশমিক ৮ শতাংশ, প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪ দশমিক ৩৩ ডলার। টানা তৃতীয় দিনের মতো ধাতুটির দাম বেড়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers