বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

বিদেশ

বিপুল অস্ত্র মজুতের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের খুঁজছে যুক্তরাষ্ট্র

নিউজজি ডেস্ক ৬ আগস্ট , ২০২৬, ১২:৩৭:০৯

69
  • সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নাকচ করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র রয়েছে এবং অস্ত্র উৎপাদনের গতি আরও বাড়ানো হচ্ছে।

ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কয়েক ধরনের গুরুত্বপূর্ণ অস্ত্রের ভাণ্ডার যথেষ্ট রয়েছে।

তিনি আরও লিখেছেন, “এছাড়াও, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণে অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্ল্যান্ট ও কারখানা তৈরি করছে।”

মার্কিন প্রেসিডেন্ট গণমাধ্যমের প্রতিবেদনের পেছনের সূত্রগুলোর ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে এর জন্য দায়ীদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

তিনি লিখেছেন, “এই রাষ্ট্রদ্রোহী বিবৃতির ‘তথ্য ফাঁসকারীদের’ খুঁজে বের করা হচ্ছে। দীর্ঘমেয়াদী কারাদণ্ডের আবেদন করা হবে!” সূত্র: আল জাজিরা।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers