বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

বিদেশ

কিয়েভে রুশ হামলায় নিহত ১৭

নিউজজি ডেস্ক ৬ আগস্ট , ২০২৬, ১৫:০৯:২২

66
  • সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এই হামলায় কিয়েভে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানানো হয়। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের পরিবহন অবকাঠামো, লজিস্টিক ব্যবস্থা ও সামরিক রসদ সরবরাহ কেন্দ্র।

ইউক্রেনীয় বাহিনী রুশ ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি প্রায়ই দেখা দেওয়ায় প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।

এই সংকট থেকে উত্তরণে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতির জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে দেন-দরবার শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি; এমন সময়েই হামলার এ ঘটনা ঘটল।

বুধবারের হামলার পর জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও এসেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের হাতে (প্যাট্রিয়ট) ব্যালিস্টিক ইন্টারসেপ্টর থাকলে আজকের এই হামলা এবং প্রাণহানি এড়ানো সম্ভব হতো।”

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে সবুজ সংকেত দেয়নি।

পরে বুধবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি বলেন, কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতেও তদ্বির করছেন তিনি, কিন্তু এক্ষেত্রেও আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছে ইউক্রেন।

ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেচেন, “যত শিগগির সম্ভব যাবতীয় লাল ফিতাজনিত জটিলতার অবসান ঘটিয়ে ইউক্রেনকে একটি কার্যকর ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম প্রদান করা জরুরি। কারণ আক্ষরিক অর্থেই ইউক্রেনের নাগরিকদের দৈনন্দিন জীবন এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।” সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers