মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

বিদেশ

আলাস্কায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজজি ডেস্ক ৮ আগস্ট , ২০২৬, ১৫:১৫:০৮

90
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাউথসেন্ট্রাল আলাস্কার একটি প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। খবর আলাস্কা নিউজের।

ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮:৫০ মিনিটে স্কওয়েন্টনা থেকে প্রায় ৪৩ মাইল উত্তর-পশ্চিমে এবং অ্যাঙ্করেজ থেকে ১০৭ মাইল উত্তর-পশ্চিমে ও ভূ-পৃষ্ঠের ৬.২ মাইল গভীরে সংঘটিত হয়।সংবাদ প্রতিবেদন

আলাস্কা আর্থকোয়েক সেন্টারের তথ্য অনুযায়ী, ভূকম্পনটি যে এলাকায় উৎপত্তি হয়েছে সেটি ভূ-কম্পনগতভাবে সাধারণত শান্ত অঞ্চল হিসেবে পরিচিত। সংস্থাটি জানায়, এই অঞ্চলের জানা ফল্ট লাইনগুলো যেমন ইডিটারড-নিক্সন ফর্ক এবং পশ্চিম ডেনালি ফাল্ট নিয়ে কোনো ঐতিহাসিক বা হোলোসিন যুগের ভূমিকম্পের রেকর্ড নেই। গড়ে এই অঞ্চলে প্রতি দুই বছরে একবার ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ বা হুমকির আশঙ্কা নেই।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers