বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

‘যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে’

নিউজজি ডেস্ক ১৮ আগস্ট , ২০২৬, ১৬:৪৩:৩৭

69
  • সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে করা অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ।

গালিবফ বলেন, যুক্তরাষ্ট্রকে চুক্তি অনুযায়ী নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করাসহ সমঝোতা স্মারকে সম্মত অন্যান্য শর্তও বাস্তবায়ন করতে হবে।

তিনি স্পষ্ট করে বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে না।

গালিবফের এই বক্তব্যের মধ্য দিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও গভীর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকলে বৈশ্বিক তেলবাজারেও এর প্রভাব পড়তে পারে। সূত্র: আল জাজিরা

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers