রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিদেশ

পেজেশকিয়ানের সাথে মোদির বৈঠকের পর ভারতকে মার্কিন সতর্কতা

নিউজজি ডেস্ক ৩ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৫২:১৫

50
  • সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যাওয়ার পরিকল্পনা ভারতের রয়েছে—এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিরগিজস্তানের বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

তবে একই সঙ্গে ইরানকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। রুবিও বলেন, কোনো দেশ ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করলে, সেই দেশও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ার ঝুঁকিতে থাকবে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মোদি ও পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরান একটি বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তারপরই এমন মন্তব্য করলেন রুবিও।

দ্য ব্রায়ান কিলমিড শো-কে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ঠিক আছে, আমি মনে করি না ভারত ও ইরানের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি রয়েছে।

তিনি স্বীকার করেন যে দেশগুলো স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং তেহরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। রুবিও উল্লেখ করেন, ওয়াশিংটনও ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, স্পষ্টতই, দেশগুলো নিজেদের পররাষ্ট্রনীতি তৈরি করে এবং বিশ্বের অনেক দেশই ইরানি সরকারের সঙ্গে কথা বলে। আমি বলতে চাইছি, আমরাও ইরানি সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছি, এসব আলোচনার ক্ষেত্রে এবং তাদের সঙ্গে যোগাযোগও হয়েছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers